শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫

  • সেলিম সম্রাট
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরের বাসিন্দা। বাকি একজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২২৯ জন রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গেছেন। খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে ১৯৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৬৭ জন ডেঙ্গুরোগী।
এ হিসাবে ঢাকা বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৬৩ জন। সব বিভাগ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ৯ দিনে মারা গেছেন ৫২ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা যান দুজন করে।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে প্রাণ হারান ৪১৩ জন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫

সর্বশেষ পরিমার্জন: ১০:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬