ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ

রানু মিয়া, রংপুর

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রংপুরে বিনামূল্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে অনুদানের চেয়ে আয়বর্ধক সম্পদ প্রদান বেশি কার্যকর। নারীদের হাতে উৎপাদনমুখী সম্পদ তুলে দিলে তারা শুধু পরিবারের অর্থনৈতিক ভিত্তিই শক্তিশালী করেন না, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শনিবার (৮ জুলাই) বিকেল ৩টায় রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কিশামত বিশু এলাকায় অবস্থিত ইনসাফের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনসাফের নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, দুস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রকি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারাজুল ইসলাম এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম। এ সময় সংস্থার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, “একটি পরিবারের দারিদ্র্য দূর করতে সাময়িক সহায়তার চেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ। একটি ছাগল একজন নারীর জন্য শুধু একটি সম্পদ নয়, এটি তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং স্বাবলম্বী হওয়ার পথ খুলে দেয়। নারীরা যখন নিজের আয়ের উৎস তৈরি করতে পারেন, তখন পুরো পরিবার উপকৃত হয়। তাই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও বেশি জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইনসাফের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, “ইনসাফ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। আমরা চাই সহায়তার ওপর নির্ভরশীলতা নয়, বরং মানুষের নিজের সক্ষমতা তৈরি হোক। ছাগল বিতরণ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন। ভবিষ্যতেও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথিরা বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে উৎপাদনমুখী সহায়তা অত্যন্ত কার্যকর উদ্যোগ। এ ধরনের প্রকল্প নারীদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের সামাজিক উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নির্বাচিত দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। ছাগল পেয়ে উপকারভোগী নারীরা নিজেদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কর্মসূচিটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকার সহযোগিতায় বাস্তবায়ন করে ইনসাফ, রংপুর। আয়বর্ধক সম্পদ সৃষ্টির মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

অতীতের নির্ভরযোগ্য বার্তাবাহক

28 July 2026

শুভেন্দু সরকার চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬