শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত

‎
‎মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎“ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
‎​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গত ১০ ও ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‎
‎​প্রশিক্ষণ কর্মসূচির উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
‎
‎তিনি বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কর্মসূচির মূল ভিত্তি হলো সঠিক ও নির্ভুল তথ্য। আপনারা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন, তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব।”
‎
‎​তিনি তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিরপেক্ষভাবে এবং অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুল তথ্য লিপিবদ্ধ করার নির্দেশনা দেন, যাতে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলো সরকারের এই সেবার আওতায় আসতে পারে এবং কোনো যোগ্য পরিবার বঞ্চিত না হয়।
‎
‎​অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য সংগ্রহ ও সুপারভিশন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার কলাকৌশল নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬