শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

উলিপুরে ২১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে সোপর্দ

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ২১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার নারিকেলবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলাম (৩৫), পিতা জহিরুল ইসলাম এবং একই গ্রামের মো. আব্দুল মতিন (৪০), পিতা মৃত জরিপ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পশ্চিম কালুডাঙ্গা গ্রামে ওই দুই ব্যক্তিকে ২১ পিস ইয়াবাসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁদের উলিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

উলিপুরে ২১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে সোপর্দ

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬