ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে শফিকুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী আলোচিত শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৬জুলাই) দুপুরে লোহাজুরি ইউনিয়ন উত্তর ঝিড়ারপার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, শফিকুলকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়নি। বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে। তাই দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, আসামিরা ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও জোড় দাবি জানায়।

নিহত শফিকুলের বোন ও মামলার বাদী বেগম (৪৭) বলেন, আমরা যাদেরকে সন্দেহ করি বা যাদের নামে মামলা দিতে চাই প্রশাসন তাদের নাম নিতে চাই না। যে আসামি গ্রেপ্তার হয়েছে সে আসামিকে আমাদের সন্দেহের তালিকায় থাকা আসামিরাই তাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তাদের নামে কোন মামলা নিতে চাই না থানা প্রশাসন। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।

নিহত শফিকুলের স্ত্রী রিমা আক্তার বলেন, আমার স্বামীর সাথে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আমির হোসেন আমির, মজিবুর, বাদশা, বাবুল, হারুন ও সবুজের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা চলেছিলো। হত্যাকান্ডের আগেও বেশ কয়েকবার হত্যার উদ্দেশ্য বাড়িতে গিয়ে তারা হামলা করে। আর যে-ভাবে মেরে ফেলার হুমকি দিতো সেভাবেই স্বামীকে হত্যা করেছে। এখনো আমাকে হুমকি দিচ্ছে আমির হোসেন। তাই আমি আর আমার দুই সন্তান নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।

মানববন্ধনে সহস্রাধিক গ্রামবাসীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পুকুর খননের নামে সরকারী খাসজমি থেকে বালু বিক্রির অভিযোগ ! শ্যালো মেশিন জব্দ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কটিয়াদীতে শফিকুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬