মোঃ মোস্তাফিজুর রহমান রতন নাটোর।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়,উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল কুমার রায় প্রমুখ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















