
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৪:৫২ এ.এম
CNRS ইভলভ প্রকল্প কর্তৃক আয়োজিত VWB কর্মসূচির সেবা মূল্যায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় আজ ১৯-০৩-২০২৫ তারিখে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে CNRS ইভলভ প্রকল্প কর্তৃক আয়োজিত ১নং ধানসাগর ইউনিয়নের VWB কর্মসূচির সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল হাই, সভায় সভাপতিত্ব করেন, রেক্সনা বেগম, সিএসও সদস্য, ধানসাগর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ আজহারুল হক, মাঠ কর্মকর্তা, ইভলভ প্রকল্প, সিএনআর, শরণখোলা উপজেলা উপস্থাপনায় ছিলেন সালমা আকতার, সিএসও, ধানসাগর সভায় উপস্থিত ছিলেন, হনুফা খানম, জেন্ডার প্রমোটর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, VWB সংশ্লিষ্ট ইউনিয়ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ ১নং ধানসাগর ইউনিয়নের সিএসও, VWB উপকারভোগী সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে VWB সেবা কর্যক্রমের মান উন্নয়ন, মত বিনিময়, প্রশ্ন উত্তর, সেবার মান উন্নত করার বিভিন্ন পরিকল্পনা করার পাশাপাশি বাস্তবায়নের সময় সীমা নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয় এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেবার মান উন্নয়নের জন্য ধানসাগর ইউনিয়ন সিএসও কমিটির পক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট একটি আবেদন দাখিল করা হয়। অনুষ্ঠানের শেষে পর্যায়ে সবাইকে যাতায়াত প্রদান করে সভা সমাপ্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত