ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির বাৎসরিক সম্মেলন

রসুলপুর ইউনিয়ন ভূমিহীন আঞ্চলিক কমিটির উদ্যোগে বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি বুড়িরপাড় গ্রামের কৃতি সন্তান মোঃ আবু মিয়া। সঞ্চালনায় ছিলেন রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক হান্নান মুন্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজেরা করি-এর আঞ্চলিক সমন্বয়ক আব্দুল জব্বার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সম্মানিত সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, বুড়িরপার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা, ডা. গোলাম মোস্তফা, বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়সহকারী শিক্ষক –বদিউল আলম, সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাউসার সরকার, বুড়িরপাড় কমিউনিটি ক্লিনিক পরিচালক রাশেদুল আল আমিন, ফজর আলী, সভাপ্রধান রসুলপুর ভূমিহীন ইউনিয়ন কমিটি, হাজেরা বেগম, ভূমিহীন নেত্রী গোপালপুর গোপালপুর ইউনিয়ন, লীল মিয়া, ভূমিহীন নেতা – ওয়াহেদপুর, সবিতা তালুকদার, নিজেরা করি – চট্টগ্রাম বিভাগ, সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক হান্নান মুন্সি। শুভেচ্ছা বক্তব্য দেন নাজমা বেগম, সাধারণ সম্পাদক – রসুলপুর ভূমিহীন ইউনিয়ন কমিটি। অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন রাশেদুল আলম-আমিন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে রসুলপুর ভূমিহীন সাংস্কৃতিক দল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

-তথ্য ও প্রামাণ্যচিত্র সংগ্রহে মনির মোশাররফ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, দৈনিক নাগরিক ভাবনা