ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

খুন ও ডাকাতির ঘটনায় দুপচাঁচিয়ায় আটক চার

‎আরিফুল ইসলাম দুপচাঁচিয়া (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৫২ বার পঠিত

‎বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে খুনসহ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির কিছু টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ‎১৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং আনুমানিক ৩ লাখ টাকা নগদ অর্থ ও ৩টি মোবাইল ফোন লুট করে নেয়। ‎এই ডাকাতির সময় ডাকাতরা বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করে। ভোর সাড়ে ৪টার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।
‎ঘটনার পরপরই বগুড়া জেলা ডিবি পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে মূল হোতা জুয়েল, তার সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। ‎গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং নিহত বিমলা পোদ্দারের ব্যবহৃত মোবাইল ফোনসহ মোট ২টি লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
‎বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। সেই সঙ্গে ঘটনা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

খুন ও ডাকাতির ঘটনায় দুপচাঁচিয়ায় আটক চার

সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫