কেন নাগরিক ভাবনায় যুক্ত হবেন?
দৈনিক নাগরিক ভাবনা বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং পাঠকপ্রিয় ডিজিটাল নিউজ পোর্টাল। আমাদের সাথে যুক্ত হয়ে আপনি পাবেন:
- সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশে কাজ করার অনন্য সুযোগ।
- পেশাদার সাংবাদিকদের কাছ থেকে প্রত্যক্ষ মেন্টরশিপ ও দিকনির্দেশনা।
- ডিজিটাল মিডিয়া এবং আধুনিক সাংবাদিকতার আধুনিক কৌশল শিক্ষার সুযোগ।
- দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক ও সামাজিক মর্যদা বৃদ্ধির ক্ষেত্র।
কারা আবেদন করতে পারবেন?
আমরা এমন ব্যক্তিদের খুঁজছি যারা সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাহসী। নিম্নোক্ত ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন:
- সাংবাদিকতা পেশায় আগ্রহী তরুণ-তরুণী বা অভিজ্ঞ মিডিয়া কর্মী।
- বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী যারা মাঠপর্যায়ে কাজ করতে ইচ্ছুক।
- সামাজিক ও মানবাধিকার কর্মকাণ্ডের সাথে যুক্ত সচেতন নাগরিক।
- স্থানীয় সমস্যার সঠিক তথ্য ও ভিডিও সংগ্রহে পারদর্শী ব্যক্তি।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাস। অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
- ভাষাগত দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান: বাংলায় স্পষ্ট উচ্চারণ এবং শুদ্ধ বানানে লেখায় পারদর্শী হতে হবে এবং স্মার্টফোন ব্যবহার করে ছবি, ভিডিও ধারণ এবং ইমেইল প্রেরণে দক্ষ হতে হবে।
- মাসিক মেইল বিল প্রদানের সামর্থ্য: নিজ এলাকায় পত্রিকা প্রচার ও প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রতিনিধির পরিচয়পত্র থেকে শুরু করে যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করলেও নিজ এলাকায় পত্রিকা পৌছানোর খরচ (মেইলিং বিল) প্রতিনিধিকে নিয়মিত বহন করতে হবে।
- অবস্থান: আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলা বা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনের সময় নিম্নলিখিত নথিপত্রগুলোর স্পষ্ট স্ক্যান কপি বা ছবি সংযুক্ত করতে হবে:
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদের কপি।
- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও পেশাগত সনদ ।
- সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের রঙিন ল্যাব প্রিন্ট ছবি।
- জীবনবৃত্তান্ত (CV) এবং পূর্বে কোনো লেখা প্রকাশিত হয়ে থাকলে তার লিংক বা কপি।
নিয়োগ ও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং চারটি ধাপে সম্পন্ন হয়ে থাকে:
আবেদন প্রক্রিয়া (Application)
অনলাইনে সকল তথ্য দিয়ে (মেইল বিল পরিশোধ করার তথ্যসহ) আবেদন ফরম দাখিল করুন।
যাচাইকর (Verification)
আপনার প্রদেয় কাগজপত্র যাচাই করে ওয়েবসাইটে ছবিসহ প্রতিনিধির তথ্য প্রকাশ করা হবে।
নিয়োগ ও উপহার
(Appoint with gift)
প্রাথমিক বাছাই শেষে অস্থায়ী নিয়োগপত্র ও বিবিধ উপহার পাঠিয়ে পত্রিকা পাঠানো শুরু হবে।
স্থায়ী নিয়োগ ও সম্মানী (Enlisted)
সফলভাবে শিক্ষানবিশ সময় অতিক্রমের পর স্থায়ী নিয়োগ প্রদান করে থাকবে সম্মানীভাতা।
প্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য
- নিজ এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ ও ব্রেকিং নিউজ সবার আগে পাঠানো।
- জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা, দুর্নীতি এবং উন্নয়নের সচিত্র প্রতিবেদন তৈরি।
- সংবাদ প্রেরণের ক্ষেত্রে তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা।
- নিয়মিত বিরতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ করা।
সুযোগ-সুবিধা ও সম্মানী
- মাসিক কাজের পারফরম্যান্স এবং সংবাদের মানের উপর ভিত্তি করে আকর্ষণীয় সম্মানী।
- বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য অতিরিক্ত বোনাস বা পুরস্কারের ব্যবস্থা।
- বার্ষিক সেরা প্রতিনিধি কনফারেন্সে অংশগ্রহণ এবং সম্মাননা স্মারক প্রদান।
- প্রেস ক্লাব বা স্থানীয় প্রশাসনের মিডিয়া কার্ড প্রাপ্তিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা।
আচরণবিধি ও নীতিমালা
- কোনো অবস্থাতেই হলুদ সাংবাদিকতা বা মিথ্যা ব্ল্যাকমেইলিং বরদাশত করা হবে না।
- ব্যক্তিগত স্বার্থ বা বৈরী উদ্দেশ্যে পত্রিকার নাম বা পদের অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- রাষ্ট্রবিরোধী, ধর্মীয় উস্কানিমূলক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন সংবাদ পরিহার করা।
- কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোনো প্রিন্ট বা অনলাইন পোর্টালে কাজ করা যাবে না।
চূড়ান্ত নির্বাচন পদ্ধতি
আবেদনপত্র জমা পড়ার পর কর্তৃপক্ষ প্রতিনিধিকে শিক্ষানবিশ হিসেবে সাময়িক নিয়োগপত্র প্রদান করবে ও প্রতিনিধির কাছে পত্রিকা পাঠানো শুরু হবে (তবে আবেদনপত্রে অবশ্যই মেইল বিল প্রদানের স্ক্রিনশট বাধ্যতামূলক সংযুক্ত করতে হবে)। পরবর্তীতে প্রতিনিধির সংবাদ সংগ্রহ ও পত্রিকার প্রচার-প্রসারে গৃহীত কর্মকাণ্ড বিবেচনায় স্থায়ী নিয়োগপত্র প্রদান করা হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
না, দৈনিক নাগরিক ভাবনা-য় প্রতিনিধি পদের আবেদনের জন্য কোনো প্রকার ফি বা টাকা প্রয়োজন হয় না। কেউ টাকা দাবি করলে সরাসরি কেন্দ্রীয় দপ্তরে জানান। তবে নতুন বা পুরাতন সকল প্রতিনিধিকে বাধ্যতামূলক মেইল বিল মাসিক প্রদান করতে হয়। বিস্তারিত জানতে চাইলে এই লিংকে ক্লিক করুন
হ্যাঁ, শিক্ষার্থী বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিগণ তাদের সুবিধাজনক সময়ে খবরের সত্যতা বজায় রেখে পার্ট-টাইম বা ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতে পারবেন।
সাধারণত আবেদন সাবমিট করার ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের সাথে মোবাইল বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়।