ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

অপু দাস
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৬৩ বার পঠিত

অপু দাস : নগরবাসীর সেবা আরও উন্নত করতে রাজস্ব আদায় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স কক্ষে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে পূর্ববর্তী তিন অর্থবছরের তুলনায় অধিক রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি জানান, একটি সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শক্তিশালী রাজস্ব কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত রাজস্ব ছাড়া নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নিয়মিত কর আদায়ের পাশাপাশি বকেয়া কর আদায়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আইনানুগ উপায়ে নতুন নতুন আয়ের উৎস খুঁজে বের করার ওপর জোর দেন তিনি। যেসব খাতে এখনো রাজস্ব আদায় হচ্ছে না বা সম্ভাবনা থাকা সত্ত্বেও উপেক্ষিত রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রশাসক।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কর আদায়ের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে সদাচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি। মানুষের আস্থা অর্জন করতে পারলে রাজস্ব আদায় বৃদ্ধি সহজ হবে। এ লক্ষ্যে কর আদায়কারীদের কাজের পরিবেশ উন্নত করা এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন। সভায় নগরীর যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাকসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















