ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
আলোচনায় সমাধান
লামায় ট্রাফিক অভিযানে চালকদের বিক্ষোভ

জাহিদ হাসান,বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৮ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে মঙ্গলবার (১২ মে ২০২৬) সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান হয়েছে।
জানা যায়, সড়কে বেপরোয়া গতি,ফিটনেসবিহীন গাড়ি,নাম্বারবিহীন ও নিয়মবহির্ভূত যান চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করছিল। বেলা ১১টার দিকে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে কয়েকজন চালক আপত্তি জানান। মামলাকৃত যানবাহনের মধ্যে ছিল দুটি কাটা জিপ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল।ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কিছু চালক মামলা গ্রহণে অনীহা প্রকাশ করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে কয়েকজন চালক আন্দোলনের চেষ্টা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে সরই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান ও লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ আশিক রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে প্রশাসনের উদ্যোগে চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত চালকরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে ক্ষমা চান।
আলোচনার মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে মামলার নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ আশিক রহমান জানান, অভিযানে মোট ২৮ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “বিশেষ করে বেপরোয়া গতি, নাম্বারবিহীন যানবাহন ও অবৈধ চলাচলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সড়কে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।”


















