ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নড়াইলের লোহাগড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি সংঘটিত

নড়াইল প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
নড়াইল প্রতিনিধি:  নড়াইলের  লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই কার্যালয় থেকে নগদ টাকা, ফ্যান,তারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়া একই রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা এলাকা থেকে ১০ কেভির একটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া ট্রান্সমিটারের আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা। ট্রান্সমিটার চুরির ঘটনার পর ওই এলাকার ২২টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল আমার অফিস কক্ষে হানা দিয়ে পেছনের জানালার গ্রীল কেটে কৌশলে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে অফিসের যাবতীয় কাগজপত্র তছনছ করে নগদ ৩/৪ হাজার টাকা, ফ্যান, ওয়েরিংয়ের তার, ওয়াই-ফাইয়ের অনু, রাউটারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে অফিসে এসে চুরির ঘটনা দেখতে পাই।
চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
তিনি আরও বলেন, চুরির ঘটনায় বুধবার সকালে  লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  বেলা সাড়ে ১১টার দিকে স্হানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্হল পরিদর্শন করেছে।
চুরির ঘটনার বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নড়াইলের লোহাগড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি সংঘটিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬