ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
নিজ মেয়ে বাবাকে গলা কেটে হত্যার চেষ্টা, থানায় মামলা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১২ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর উত্তরপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজ বাবাকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১১ মে গভীর রাতে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরেই বেলাল হোসেনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১১ মে রাত আনুমানিক ১টার দিকে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান,বেলাল হোসেনের তিন মেয়ে রয়েছে। তার উপর আক্রমণকারী মেয়ে বগুড়ার একটি কলেজে লেখাপড়া করেন। অভিযোগ রয়েছে,ছোট মেয়েকে নিয়ে তাদের মা বেলাল হোসেনের সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পরিকল্পনায় ছিলেন।ভুক্তভোগী বেলাল হোসেন জানান,গভীর রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধারালো বটির আঘাতে তার ঘুম ভেঙে যায়।
তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল স্বপ্ন দেখছি। পরে ব্যথায় জেগে উঠে দেখি ছোট মেয়ে আমাকে ধারালো বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করছে। প্রাণ বাঁচাতে হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের একটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়।বেলাল হোসেনের স্ত্রী দাবি করেন,তাদের ছোট মেয়ে মানসিক ভারসাম্যহীন। তবে বেলাল হোসেনের অভিযোগ,সম্পত্তির লোভ থেকেই পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।ঘটনার পর পরই আহত বেলাল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পরায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জানান এ ঘটনায় আহত বেলাল এর ভাই বাদি হয়ে গত ১২ই মে মঙ্গলবার রাতে থানায় এসে মামলা দায়ের করে গেছেন।এই মামলায় বেলাল এর কলেজ পড়ুয়া ছোট মেয়ে কে আসামি করা হয়েছে। তাকে গ্ৰেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
















