শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের উপর হামলা: ১৮ জনের নামে মামলা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার পালংখালীর থাইংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক এমইউপি নুরুল আমিনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার রাতে উখিয়া থানায় নুরুল আমিনের ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় রফিক উদ্দিন, সরওয়ার কামাল, আলমগীর,মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, মো. নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু, মো. আবছারসহ ১৮ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রাখা হয়েছে ৭/৮ জন।ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তাজনিমার খোলাপাড়ার ১৯নং ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড নিয়ে নুরুল আমিনের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় নুরুল আমিন এবং মিজানুর রহমান গুরুতর জখম হন। আসামীদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরুল আমিনের শরীরের বিভিন্ন অংশে জখম হওয়ার পাশাপাশি তাঁর ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যায় এবং ৫টি দাঁত পড়ে যায়। এছাড়া হামলাকারীরা টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।নুরুল আমিন কে উদ্ধারের পর প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা শংকামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
অন্য দিকে এঘটনার পরপরই রবিবার রাতে ৬ জনকে আটক করে উখিয়া থানা পুলিশ।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের উপর হামলা: ১৮ জনের নামে মামলা

সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬