শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা ১৫ জনের নামে মামলা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত

রাজ্জাক বিশ্বাস ,জেলা প্রতিনিধি কুষ্টিয়া:

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এজাহারে কার কার নাম উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বলেন, আমি মামলার বাদী। সিটিস্কেন করছি পরে কথা বলছি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা ১৫ জনের নামে মামলা

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬