শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ: ৭৬ হাজার টাকা জরিমানা, জব্দকৃত মাল ধ্বংস

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত

‎
‎মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে নকল ও ভেজাল কীটনাশক বিক্রি এবং সরবরাহের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে জব্দ করা নকল কীটনাশকগুলো জনসম্মুখে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
‎
‎​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বাকী বাজারে মেসার্স শাহ ট্রেডার্সে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।
‎
‎​অভিযানকালে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোশাররফ হোসেনকে ১ হাজার টাকা এবং কীটনাশক সরবরাহকারী কোম্পানির প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান ও গুদাম থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করা হয়, যা পরবর্তীতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
‎
‎​অভিযান পরিচালনাকালে এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎
‎​স্থানীয় কৃষকরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহ: ৭৬ হাজার টাকা জরিমানা, জব্দকৃত মাল ধ্বংস

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬