শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

চিরিরবন্দরে নাশকতা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার, আদালতে সোপর্দ

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত

‎
‎মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎​চিরিরবন্দর (দিনাজপুর প্রতিনিধি,
‎
‎দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত মামলায় দুই স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎​আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ধৃত আসামিদের কঠোর পুলিশ নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎
‎​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি ১১:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎​এর আগে এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলা নম্বর- ২২, জিআর নম্বর- ১৬১, তারিখ- ২০/০৬/২০২৬ খ্রিঃ; ধারা- সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩) এর ৮/৯(১)/০৭/১০/১৩।
‎​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
‎১. মোঃ শিহাব আশেক মাহমুদ কাজী @ মিলন (৪৫), পিতা- মোঃ ইকবাল হোসেন কাজী, সাং- কুতুবপুর। তিনি ০৬ নম্বর অমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
‎২. মোঃ সাদেকুল (৪৮), পিতা- মৃত নছমুদ্দিন, সাং- ভাদেরা। তিনি ০৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
‎
‎উভয় আসামির বাড়ি চিরিরবন্দর থানায়।
‎​পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে চিরিরবন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

চিরিরবন্দরে নাশকতা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার, আদালতে সোপর্দ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬