শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত

‎
‎মোঃ শরিফুল ইসলাম শাহ,
‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎​দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎​উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া ৭ই নভেম্বর ঐতিহাসিক দিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”
‎
‎​আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬