শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে গুরুত্ব দিলেন নীলফামারী পুলিশ সুপার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জেলা শহরের পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারীর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে গুরুত্ব দিলেন নীলফামারী পুলিশ সুপার

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬