শনিবার ॥ ২১ নভেম্বর, ২০২৬ইং ॥ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১১ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

দেশের আকাশে ঘন মেঘ দশ জেলা ঝড়ের আশঙ্কা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

গতকাল থেকে দেশের আকাশে ঘন মেঘ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা দেশের বিজ্ঞ আবহাওয়াবিদদের বিশ্লেষণে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি ওড়িশার গোপালপুরের কাছাকাছি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির শক্তি কিছুটা কমলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আশপাশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়।

16 November 2026

দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

দেশের আকাশে ঘন মেঘ দশ জেলা ঝড়ের আশঙ্কা

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬