ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা চেয়ে বিমানমন্ত্রীর চিঠি

মানিকগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:  মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা চেয়ে পানিসম্পদমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (১ এপ্রিল) পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি ডিওপত্র পাঠান তিনি বিমানমন্ত্রী।

তিনি এতে উল্লেখ করেন, মানিকগঞ্জ একটি নদীবেষ্টিত জেলা হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা, যমুনা, কালীগঙ্গা ও ইছামতী নদীর তীব্র ভাঙনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হুমকির মুখে পড়ে।

পত্রে আরও উল্লেখ করেন, জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। বর্ষা মৌসুমের আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। অন্যথায় কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা নদীভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সাধারণ জনগণ বলছেন, মন্ত্রীর এ সিদ্ধান্ত দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হলে নদী ভাঙনজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা চেয়ে বিমানমন্ত্রীর চিঠি

সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬