বৃহস্পতিবার ॥ ১৯ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ৯ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত

মো.মাহবুব তালুকদার
নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের পুরাতন কোডেক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নিঃ) মো. মাহফুজুর রহমান (বিপি-৮৯১৭২০৪২৮৭) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় রাশেদ খানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাশেদ খান নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল হোসেন খান। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

সর্বশেষ পরিমার্জন: ০৩:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬