নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীতে অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 



















