বৃহস্পতিবার ॥ ১৯ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ৯ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

পাইকগাছায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব হলেন তরুণ সমাজসেবক জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা জেলা আহ্বায়ক কমিটির আওতাধীন পাইকগাছা উপজেলা শাখার দুই মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন তরুণ সমাজসেবক ও জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নুরজয় চিন্তি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ইসলাম ও মো. ফয়সাল আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইসমাইল সরদার এবং যুগ্ম সদস্য সচিব লতা বেগম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ সরদার।
জেলা কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে।
এদিকে, নতুন কমিটিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান, তরুণ সমাজসেবক ও জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়নকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্বকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া এনসিপির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আব্দুল কাদের নয়নের মতো তরুণ সমাজসেবক ও জুলাই যোদ্ধা নেতৃত্বে যুক্ত হওয়ায় পাইকগাছায় দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
স্থানীয় কয়েকজনের অভিমত, নতুন নেতৃত্বের হাত ধরে তরুণদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি এলাকার মানুষের অধিকার, জনদুর্ভোগ নিরসন এবং পাইকগাছার উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

পাইকগাছায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব হলেন তরুণ সমাজসেবক জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন

সর্বশেষ পরিমার্জন: ০২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬