শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

বাবা বিএনপি নেতা বহিষ্কারের পরদিন, ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৮ বার পঠিত

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল)।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য সৌরভ সিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৌরভ সিকদার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে আলোচিত এবং সদ্য বহিষ্কৃত আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবীর সিকদারের ছেলে।

এর আগে ১৩ই নভেম্বর কবির সিকদারকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বাবা বহিষ্কারের পরদিন ছেলের গ্রেফতার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মির্জাপুরের সুজন মিয়া আহত হন। এ ঘটনায় পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত ও অভিযোগের সূত্র ধরে ছাত্রলীগ নেতা সৌরভ সিকদারের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

বাবা বিএনপি নেতা বহিষ্কারের পরদিন, ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬