ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।

বিদ্যামান সার নীতিমালা বহাল রাখার দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন 

মোঃ রিয়ন ইসলাম, গাইবান্ধা
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১৮৪ বার পঠিত

oplus_0

বিদ্যামান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সারা দেশের ন্যায় গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১২ টার দিকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন(বিএফএ) গাইবান্ধা জেলা ইউনিট এর আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম রিপন। এসোসিয়েশনের পক্ষ থেকে ৫ টি দাবি জানানো হয়। দাবি গুলো হল:
১. বিদ্যমান সার ডিলারদের ডিলারশীপ বহাল রাখতে হবে। একই পরিবারের যদি বাবা-ছেলে, স্বামী-স্ত্রী, ভাই-ভাই যদি ২টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যামান থাকে এবং সরকারের চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপন/সরবরাহ করতে সক্ষম হয়, তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশীপ বহাল রাখতে হবে।
২. প্রতিটি ইউনিয়নে ৩ জন এর পরিবর্তে ২ জন ডিলার রাখা যেতে পারে। অন্যথায় সার ডিলার ব্যবসাটি অকার্যকর হয়ে পড়বে।
৩. ডিলার তার নিয়োগকৃত প্রতিনিধির মাধ্যমে প্রতিমাসে টাকা জমাদান এবং যথারীতি সার উত্তোলন করে থাকলে পাশাপাশি কার্যক্রম প্রতিবেদন যথাযথ থাকলে কোন ডিলার তার ডিলারশীপ প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করতে পারবে না। প্রতিনিধিদের মাধ্যমে ডিলারশীপ পরিচালনার বিধান রাখতে হবে।
৪. ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করতে হবে। জ্বালানী তেলের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ার পরও পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে তাছাড়া ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যায়, লোড আনলোডসহ আনুসঙ্গিক যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার পরও বিক্রয় কমিশন বৃদ্ধি হয়নি। পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি ব্যাতীরেকে সার ডিলার নিয়োগ সমন্বীত নীতিমালা-২০২৫ ইং বাস্তবায়ন করা যাবেনা।
৫. সরকার কর্তৃক ভর্তুকী মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয় এ ধরনের সারের উপর কোন ভাবেই আগাম কর নির্ধারণ করা যাবে না। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। অন্যাথায় সারের বাজার অস্থীতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সারের মূল্যে বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি সুদেব কুমার চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল লতিফ হক্কানি, সহ সভাপতি আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হাসান এমরান, সদস্য মোঃ রেজাউল করিম সহ অন্যরা।
প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিদ্যামান সার নীতিমালা বহাল রাখার দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন 

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫