মোঃশাহ্ আলম, ঝানাইগাতী,শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ভালুকা শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদার করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা, শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
এ ধরনের পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে শান্ত থাকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার এবং গুজব বা উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মেজর আশিক ইকবাল
উপ-অধিনায়ক
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)
ময়মনসিংহ।

প্রতিবেদক 



















