ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
ভেকু দিয়ে অবৈধ মাটি কাটায় চেয়ারম্যান প্রার্থীকে লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মতিল্লি পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার।
অভিযানকালে অবৈধভাবে ভেকু ব্যবহার করে মাটি কাটার অভিযোগে সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন বাবুলকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও রমজান ঈদের পূর্বে একই অপরাধে তাকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
মাত্র ১৫ দিনের ব্যবধানে পুনরায় একই অপরাধে জড়িত হওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা বা ভেকু ব্যবহার করে পরিবেশ নষ্টের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















