শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

মঠবাড়িয়ায় ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক-২

  • সোহাগ ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার রাত সারে ১০টায় সাফা বন্দর এলাকা থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৬ হাজার টাকা।
​আটককৃতরা হলেন ধানীসাফী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) ও মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মো. আমির হোসেনের ছেলে ইমাদুল দফাদার (২৭)।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সাফা বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
​মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

মঠবাড়িয়ায় ৮ লাখ টাকার ইয়াবাসহ আটক-২

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬