ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি :
দৈনিক ‘নাগরিক ভাবনা’য় প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন, ধন্যবাদ।
মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা

রাজাপুরে পপুলার লাইফের বিরুদ্ধে অভিযোগ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৮ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:   ঝালকাঠির রাজাপুরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর অধীনে করা একাধিক বীমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হলেও দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে উপজেলার প্রায় দুই শতাধিক গ্রাহকের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
প্রকল্প সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলাম খান রিয়াজ জানান, তিনি প্রতিষ্ঠানের ইসলামী বীমা ‘তাকাফুল’ প্রকল্পের আওতায় ১৪টি পলিসি সম্পন্ন করেন, যেগুলোর মেয়াদ ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শেষ হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, প্রধান কার্যালয় থেকে বারবার অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে তিনি হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিভিন্নভাবে নাজেহালের শিকার হতে হচ্ছে বলেও জানান তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, রোজিনা বেগম, রুমা আক্তার, নারগীস পারভীন, বেল্লাল হোসেন, সৈয়দ কবির, রেজাউল করিম, আনোয়ার হোসেন, কামাল হোসেন, বিউটি বেগম, সরোয়ার সিকদার, সোহেল সিকদার, নাজমুল ও দেলোয়ার হোসেনসহ একাধিক গ্রাহক মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা এখনো বুঝে পাননি।
ভুক্তভোগীদের দাবি, উপজেলার প্রায় দুই শতাধিক গ্রাহক একই ধরনের টালবাহানার শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে উল্টো হয়রানির মুখে পড়তে হচ্ছে।
এ বিষয়ে তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
গ্রাহকদের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদের ন্যায্য পাওনা অর্থ পরিশোধ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আন্দোলন ও আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রতিবেদক বা একই এলাকার আরও খবর পড়ুন

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা

রাজাপুরে পপুলার লাইফের বিরুদ্ধে অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬