বান্দরবান জেলার লামা উপজেলা ও জেলা সদরের যোগাযোগের প্রধান সড়ক লামা-সুয়ালক সড়কের বুড়িরঝিরি মুসলিমপাড়া পয়েন্টে ফারাঙ্গা খালের তীব্র ভাঙনে সড়কটি এখন হুমকির মুখে। দ্রুত প্রতিরক্ষামূলক গাইডওয়াল নির্মাণ করা না হলে যেকোনো সময় সড়ক ধসে লামা উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে গজালিয়া ও সরই ইউনিয়নের সড়ক যোগাযোগও ব্যাহত হতে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও খালের পানির প্রবল স্রোতে সড়কের নিচের মাটি ধসে যাচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী গাড়ি, জিপ, চাঁদের গাড়ি ও মালবাহী ট্রাক চলাচল করে।গজালিয়া ইউপি সদস্য আবু আহমদ ও গ্রাম পুলিশ রুহুল আমিন জানান, সড়কটি বন্ধ হয়ে গেলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।এ অবস্থায় দ্রুত টেকসই গাইডওয়াল নির্মাণ ও স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ জানান, সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার জন্য টেন্ডার করা হয়েছে। প্রকল্পে ড্রেনসহ নিরাপত্তা দেয়াল নির্মাণের প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার ॥ ১৯ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ৯ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
লামা-সুয়ালক সড়কে খালের ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা
-
জাহিদ হাসান,বান্দরবান - সর্বশেষ পরিমার্জন: ০১:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- ১২ বার পঠিত
জনপ্রিয়





















