শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

লোহাগড়ায় বাল্য বিবাহ,যৌতুক, ইভটিজিং ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা অনুষ্ঠিত

  • ইকবাল হাসান
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত

নড়াইল প্রতিনিধি ।।

বাল্য বিবাহ,যৌতুক, ইভটিজিং ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী মোঃ আসাদুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মুরাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এস, এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে। মাদক প্রতিরোধে প্রতি পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।

বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এসভায় শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

লোহাগড়ায় বাল্য বিবাহ,যৌতুক, ইভটিজিং ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬