আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার রাসেল আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান।
দিবসটিকে সামনে রেখে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবেদক 



















