শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

সাটুরিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেটের আগুন থেকে একটি শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত (৭ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় সাটুরিয়া-গোলড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন নিশ্চিত করে বলেন, এমন সংবাদ শুনেই ঘটনা স্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে হতে পারে। অগ্নিকাণ্ডের স্বীকার বাসটি পল্লী সেবা পরিবহনের। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-১৬৫১। এটি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত।

স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেটের আগুন থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন আরও বলেন, বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

সাটুরিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬