শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪৪

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর এই হিসাব পাওয়া গেছে।
সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। পাঁচজনেরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে পরীক্ষায় ২৪ হাজার ৬১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৮১ জন। এর মধ্যে ৫১৪ জনের শরীরে হামের উপসর্গ ছিল এবং ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগে মোট ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাঁদের মধ্যে ২৩৮ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী। সিলেটে ভর্তি হয়েছেন ১৭৫ জন, যাঁদের মধ্যে ১৬৫ জনের হামের উপসর্গ এবং ১০ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব বিভাগে নতুন করে নিশ্চিত হাম শনাক্তের কোনো তথ্য বুলেটিনে উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
হামের উপসর্গে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৩১ জন। এরপর সিলেটে ২০৭ জন, চট্টগ্রামে ১১৮ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৯০ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৭ জন এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪৪

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ১০:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬