আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নুসরাত জাবীনের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আঃ লতিফ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, নির্বাহী সদস্য আলমগীর সরকার, হানিফ মিয়া ও মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
পরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ১১ টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 



















