শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

১৯৭৫ সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল- এমপি খোকন তালুকদার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
​১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আবার পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

​শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​খোকন তালুকদার আরো বলেন, এ দেশের মানুষের হৃদয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পরবর্তী সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার পথ সুগম করেছিলেন।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

অন্যান্যের মধ্যে ​মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,​সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,​ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, ​জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

১৯৭৫ সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল- এমপি খোকন তালুকদার

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬