শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, শাস্তির মুখে ৩১ জন

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত

রাজ্জাক বিশ্বাস , কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের পৃথক ঘটনায় ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচজনকে আজীবন, দুজনকে দুই বছর এবং ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চারজনকে সতর্ক এবং একজনের দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের দায়ে লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— আল-নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত। একই বিভাগের মোজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার এবং তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করা হয়েছে।

জানা যায়, লোকপ্রশাসন বিভাগে ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের ওপর চাপ প্রয়োগের প্রতিবাদ করায় শিক্ষার্থী তারিফ জামান রাজকে বয়কট করা হয়। রাজের অভিযোগ, বয়কট তুলে নিতে তার কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয় এবং তা না দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসের বাইরে নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় রাজ প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দিলে অভিযুক্তরাও তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।

র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন, সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার যোবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুজ্জামান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা ও মেহেদী হাসান (অপর একজনের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না)।

এর আগে ট্যুরিজম বিভাগে ‘ফরমাল পরিচয়পর্ব’ ও ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগী প্রায় ১৬ জন শিক্ষার্থীর লিখিত অভিযোগে বলা হয়, তাদের ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, গভীর রাতে ক্যাম্পাসে বসিয়ে রাখা, ল্যাম্পপোস্ট গুনতে পাঠানো, জোর করে নাচানো, মুখে ময়লা পানি নিয়ে দাঁড়িয়ে রাখা এবং নির্মাণাধীন ভবনের ছাদে তুলে ছবি তুলতে বাধ্য করা হতো। এমনকি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছিল।

এদিকে, ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমের দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ, ব্ল্যাকমেইল ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছিলেন এক ছাত্রী। ওই ছাত্রী ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
মূল তথ্যে ট্যুরিজম বিভাগের এক বছরের জন্য বহিষ্কৃত ১৫ জনের কথা উল্লেখ থাকলেও নাম দেওয়া হয়েছে ১৪ জনের।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, শাস্তির মুখে ৩১ জন

সর্বশেষ পরিমার্জন: ০২:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬