নীলফামারী প্রতিনিধি।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি’র উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাষ্টার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১২নভেম্বর) নীলফামারী পৌরসভা মিলনায়তনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার ৪৩টি বিদ্যালয়ের ১০১জন শিক্ষার্থী অংশ নেয়।
সকালে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমিন শাহ। এতে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান।
প্রতিযোগীতা শেষে বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে ক্রেস্ট ও ডিকশনারী প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগলশী ইউনিয়নের বারুনীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নগর দারোয়ানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংস্থার প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশ।
বিজয়ী পাঁচ শিক্ষার্থী হলেন নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহনাজ তাবাসসুম নিহা, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের রিদশা জান্নাত ও রুদ্র রায়, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া বিনতে ইব্রাহিম ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সাদিক সিরাজ মুইজ।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ইংরেজি দক্ষ হিসেবে তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। গেল কয়েক বছর থেকে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।
স্কুল পর্যায়ের বিজয়ীরা উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে।
তিনি জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা অংশ নেবে। শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেয়ার সুযোগ পান।
শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
নীলফামারীতে গুড নেইবারস’র উদ্যোগে ওয়ার্ড মাষ্টার প্রতিযোগীতা, পাঁচজনকে পুরস্কার প্রদান
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- ২৩ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়


























