ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পোড়াভিটায় প্রশাসনের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-৬-এর যৌথ অভিযানে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফয়সাল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হলে তাকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়। পরে তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে র‌্যাবকে আসামি গ্রেফতারের জন্য অনুরোধ জানানো হলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
পরবর্তীতে অভিযানের মাধ্যমে প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পোড়াভিটায় প্রশাসনের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬