শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশাী চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের গণসংযোগ

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪৭ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন আনুষ্ঠানিক গণসংযোগ করেছেন। তিনি হোমনার সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মরহুম আবদুল মতিনের সুযোগ্য সন্তান ।

শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর গণসংযোগ যাত্রা শুরু হয়। এ সময় শতাধিক অটোগাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে সমর্থকরা প্রচারণায় অংশ নেন। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাঁকে অভিবাদন জানান।

পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সমর্থকদের বলতে শোনা যায়, আমাদের ভালোবাসার প্রাণপুরুষ মরহুম আঃ মতিন চেয়ারম্যানের যোগ্য সন্তানকে আমরা বিজয়ী করব। বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচিতিকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। আমিও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

তিনি আরও বলেন, হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে এলাকার উন্নয়নধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবশেষে দলীয় সমর্থন প্রত্যাশা করে মকবুল হোসেন বলেন, দলের নেতাকর্মী ও তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকেই সমর্থন দেবে বলে আশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশাী চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের গণসংযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬