ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জনগণের কল্যাণে কাজ করতে হবে,উন্নয়ন করতে হবে: এমপি,ফজলুল হক মিলন

মোঃ রায়হান মাহামুদ:   শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা আমার কোন দলীয় নেতাকে নয়, আত্মীয়কে নয়, উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান।
শুক্রবার (৩ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), ও বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

নাঙ্গলকোটে ৬শ’ পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক 

10 July 2026

কচুয়ায় যুবায়ের রানা'র উদ্যেগে ফুটবল বিতরণ 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জনগণের কল্যাণে কাজ করতে হবে,উন্নয়ন করতে হবে: এমপি,ফজলুল হক মিলন

সর্বশেষ পরিমার্জন : ১০:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬