ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর প্রকাশ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:    বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নরসিংদীর উয়ারী – বটেশ্বরকে স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাৃ এবং বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে। এ উদ্যেগ দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে উয়ারী- বটেশ্বরের তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সচিবালয়ে তার অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার বিস্তীর্ন এলাকা জুড়ে অবস্হিত উয়ারী – বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন প্রত্নতাত্ত্বিক স্হান। এখানে প্রাচীন দুর্গনগর, রৌপ্য মুদ্রা, পুঁতি, মৃৎপাত্রসহ অসংখ্য মূল্যবান প্রত্ননির্দশন আবিষ্কৃত হয়েছে, যা দেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহব করে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

চাঁদা দাবির অভিযোগ ইউপি সদস্যের ছবি ফেসবুকে প্রকাশ, তদন্তের দাবি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর প্রকাশ

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬