শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারাদেশে নতুন করে এক হাজার ৫৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে দুই এবং খুলনা বিভাগে একজন মারা গেছে।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতি খারাপ হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর ১৭৪ জন মারা যান অক্টোবরে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। চলতি নভেম্বরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের।

১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৪৫ হাজার ৯০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে এক লাখ ৩৯ হাজার ৬৭৮ জন ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭২১ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন ও রংপুরে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬