শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত

পিরোজপুর অফিস:
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সিয়াম (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে একটি বাসের ভেতরেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় সিয়াম ‘বাহক’ পরিবহনের বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে দেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে কারা এবং কী কারণে বাস দুটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বাসমালিক বা নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬