আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে এবং জনজীবন স্বাভাবিক রাখার দাবিতে বগুড়ার শাজাহানপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি চলে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তাদের সঙ্গে অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজা তালুকদার, সদস্য সচিব আজিজুল হক, উপজেলা তাঁতী দলের সভাপতি লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক সুমি আক্তার, উপজেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান আল-জাহিদ, উপজেলা ছাত্রদল নেতা পায়েল ও সারিকসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসব নেতার পাশাপাশি উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন।

প্রতিবেদক 






















