শনিবার ॥ ২১ নভেম্বর, ২০২৬ইং ॥ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১১ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই

মানিকগঞ্জের হরিরামপুরে মনোরঞ্জন কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ‎(৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জন মনাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ‎ ‎স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে আসলে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে আঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় কে বা কারা। রাস্তার মধ্যে রক্তের দাগ ও একটি কাঠের লাকড়ি দেখা গেছে। ‎ ‎হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার বলেন, মনোরঞ্জন কর্মকারের মাথায় আঘাত করা হয়েছে। রক্তক্ষরণ হওয়ায় মাথায় অনেকগুলো সেলাই দেওয়া হয়। তার সিটিস্ক্যান করাতে হবে। তাই উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। ‎ ‎হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক বলেন, আমরা হরিরামপুর থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার ব্যাগ নেওয়া হলেও ব্যাগে কোনো স্বর্ণ ছিল না বলে জানা গেছে। ঘটনাস্থলে রক্ত দেখেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। ‎ ‎মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়।

16 November 2026

দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই

সর্বশেষ পরিমার্জন: ০১:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬