ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান..

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:   হরমুজ প্রণালিতে নৌচলাচল ফের স্বাভাবিক করার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে চীন।  চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এ আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৫ এপ্রিল) এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।  খবর আল জাজিরার।

ওয়াং ই বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে।’

আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান..

সর্বশেষ পরিমার্জন: ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬