বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা দৈনিক নাগরিক ভাবনা’র সম্মানীত সকল সহকর্মীদের জ্ঞাতার্থে বিশেষভাবে জানানো যাইতেছে যে, অতীব জরুরি ০৩ (তিন) টি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে, যা আমাদের সাথে যুক্ত প্রতিটি সাংবাদিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি ০৩ (তিন) টি যদি কেহ না জেনে থাকেন, বা এড়িয়ে যেয়ে থাকেন, পুনরায় তাহাদের দৃষ্টি আকর্ষনের জন্য সারসংক্ষেপে নিচে তুলে ধরা হলো, নিজ নিজ দ্বায়িত্বে বিজ্ঞপ্তি ০৩ (তিন)টি মনোযোগ সহকারে সকলে পড়িয়া লইবেন। ধন্যবাদান্তে- সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা
# বিজ্ঞপ্তি-০১
আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ইং দৈনিক নাগরিক ভাবনা’র প্রকাশনার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পন করতে যাচ্ছে। দিনটি উপলক্ষে প্রতিবছর আমরা নানা আয়োজনের পরিকল্পনা করলেও এবার পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের আয়োজনেও ভিন্নতা আনতে বাধ্য হয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান মাসের কথা বিবেচনা করে ঈদুল ফিতরের পরবর্তী সময়ে আমরা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করবো, যাহা সকলকে যথাসময়ে জানিয়ে দেওয়া হইবে। তবে পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানের তারিখ ও সময় পিছিয়ে দেওয়া হইলেও প্রতিনিধিদের প্রাপ্য উপহার কিন্তু ইতোমধ্যে প্রস্তুত ও বিতরণ শুরু হয়ে গিয়েছে। অতএব, প্রত্যেক প্রতিনিধি স্ব স্ব পরিচয় পত্র নবায়ন করিয়া নিজেদের প্রাপ্য উপহার বুঝিয়া নিতে অনুরোধ জানানো হচ্ছে।
# বিজ্ঞপ্তি-০২
আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ইং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষন ও সংবাদ সংগ্রহে আগ্রহী প্রতিনিধিরা নিজ নিজ জেলা বা উপজেলায় অবস্থিত সংশ্লিষ্ট কার্যালয়ে নিজ দ্বায়িত্বে আবেদনপত্র জমা দিবেন এবং পর্যবেক্ষন কার্ডসহ গাড়ীর স্টিকার সংগ্রহ করিবেন। আপনাদের সুবিধার্থে আবেদনপত্রের নমুনা ও প্রতিনিধিদের তালিকা লিংকে সংযুক্ত করে দেওয়া হয়েছে, যার লিংক ক্লিক করলে ফাইলটির পিডিএফ ওপেন হবে। এরপর ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট দিবেন এবং যথাযথ প্রক্রিয়ায় পূরণ করে আবারও পিডিএফ বা জেপিজি করে আপলোড করবেন। অথবা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করিয়া নিজ নিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে বা নির্বাচন কমিশনের দ্বায়িত্বে নিয়োজিত দপ্তরে স্বহস্তে জমা দিবেন অথবা নির্বাচন কমিশনের অনুমোদিত ওয়েবসাইট বা অনলাইনে দাখিল করিবেন। আপনাদের পরিচয় পত্র নবায়ন বা যে কোন প্রয়োজনে অফিসে যোগাযোগ করিবেন।
# জেলা প্রশাসক/নির্বাচন কমিশনার বরাবর আবেদন পত্র
# কর্মরত প্রতিনিধির জন্য সুপারিশপত্র
# মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য:
(ক) নাম: The Nagorik Bhabna, (খ) প্রতিষ্ঠানের ঠিকানা: 50/F, Inner Circular (VIP) Road, Noyapaltan, Dhaka-1000. (গ) ইমেইল: info.nagorikvabna@gmail.com, (ঘ) ফোন: 01915-708187, (ঙ) রেজি: নং- DA-6530 এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)’র তালিকায় ১০ নং পৃষ্ঠায় ৪২৬নং সিরিয়াল, (চ) নিবন্ধনের প্রমাণক: ঘোষণপত্র (এখানে ক্লিক করে আগে ফাইলটি ডাউনলোড করে নিবেন),
(ছ) সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি: https://nagorikvabna.com (এখানে ক্লিক করে আগে প্রথম পেইজটি ডাউনলোড করে নিবেন), (জ) গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকা : সুপারিশকৃত প্রতিনিধিদের তালিকা (এখানে ক্লিক করে আগে ফাইলটি ডাউনলোড করে নিবেন), (ঝ) প্রদত্ত তালিকায় আবেদনকারীর ক্রমিক নাম্বার: (নিজে পূরণ করুন)
(i) তালিকা নং-০১; (ii) তালিকা নং-০২; (iii) তালিকা নং-০৩; (iv) তালিকা নং-০৪;
# বিজ্ঞপ্তি-০৩
দৈনিক নাগরিক ভাবনা’য় সংযুক্ত সকল সক্রিয়-নিষ্ক্রিয়-ঝিমানো প্রতিনিধিদের জন্য বিশেষভাবে জানানো যাইতেছে যে, আগামী ফেব্রুয়ারি, ২০২৬ইং থেকে নতুন নির্দেশনায় পত্রিকার সকল দাপ্তরিক কার্যক্রম ও বিভাগসমূহ পরিচালিত হইবে, যাহা নিজ নিজ দ্বায়িত্বে সকলে অফিসে যোগাযোগ করিয়া জানিয়া লইবেন। পহেলা ফেব্রুয়ারী, ২০২৬ইং থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনা “না জানা” কিংবা “না মানা” প্রতিনিধিদের সম্মানের সহিত অব্যাহতি প্রদান করা হইবে। তবে সম্মত হওয়া প্রতিনিধিদের সাথে দৈনিক ‘নাগরিক ভাবনা’ তার কার্যক্রম অব্যাহত ও চলমান রাখিবে বলে আমরা আশাবাদী।
